Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

Syria regained membership of the Arab League : ১২ বছর পরে আরব লীগের সদস্যপদ ফিরে পেল সিরিয়া

Syria regained membership of the Arab League
Syria regained membership of the Arab League

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অন্তরদেশীয় কলহের কারণে আরব লীগের সদস্যপদ হারিয়েছিল সিরিয়া। এবার তা আবার ফিরে পেলো। দীর্ঘ ১২ বছর পর সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংস্থা আরব লীগ। মিশরের রাজধানী কায়রোতে রোববার আরব লীগের সদর দপ্তরে সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৯ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই সিরিয়াকে সংস্থার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। স্বাভাবিক কারণেই এই সিদ্ধান্তে সিরিয়া খুশি। তারা নিজেদের বক্তব্য তুলে ধরার প্লাটফর্ম ফিরে পেলো।

  আন্তর্জাতিক সংবাদ সংস্থার সূত্রে জানা যাচ্ছে, ২০১১ সালে সিরিয়ায় পশ্চিমাদের মদতপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর বাশার আল-আসাদের সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরব লীগ অন্যায়ভাবে সিরিয়াকে এ সংস্থা থেকে বহিষ্কার করে।

তবে গত সপ্তাহে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে জর্ডানের উদ্যোগে মিশর, ইরাক, সৌদি আরব ও সিরিয়ার কূটনীতিকদের মধ্যে বৈঠক হয়। ১৯৪৫ সালে যে ছয়টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল সিরিয়া তার একটি। এবার সিরিয়া আবার নিজের মর্যাদা ফিরে পেলো।

You might also like!