Game

46 minutes ago

Sai Sudharsan: আরেকটি ফিফটিতে রেকর্ড ছুঁলেন সুদর্শন

Gujarat Titans’ Sai Sudharsan plays a shot
Gujarat Titans’ Sai Sudharsan plays a shot

 

কলকাতা, ২২মে : আইপিএলে ব্যাট হাতে রানের জোয়ার বইয়ে চলেছেন সাই সুদর্শন। বৃহস্পতিবার রাতে আরেকটি ফিফটি উপহার দিলেন গুজরাট টাইটান্সের এই ওপেনার। টানা পাঁচ ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে রেকর্ডের পাতায় নাম লেখালেন ভারতীয় ব্যাটসম্যান। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮৪ রান করেন সুদর্শন। তার ৫৩ বলের ইনিংসটি সাজানো চারটি ছক্কা ও সাতটি চারে। আইপিএলে সবচেয়ে বেশি টানা পাঁচ ইনিংসে পঞ্চাশ স্পর্শ করা স্রেফ চতুর্থ ব্যাটসম্যান সুদর্শন। ২০১২ সালে বিরেন্দর শেবাগ, ২০১৯ সালে জস বাটলার এবং ২০১৯ সালে ডেভিড ওয়ার্নার এই কীর্তি গড়তে পেরেছিলেন। চলতি আইপিএলে ৫২.০৮ গড় ও ১৫৬.২৫ স্ট্রাইক রেটে ৬২৫ রান করেছেন সুদর্শন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ছয়শ ছুঁতে পেরেছেন আর কেবল একজন, গুজরাটের অধিনায়ক গিল। চেন্নাইয়ের বিপক্ষে এদিন ৬৪ রান করা ওপেনারের মোট রান এখন ৬১৬। আইপিএলের গত আসরেও ৬০০ -র বেশি রান করেছিলেন সুদর্শন ও গিল। টানা তিনটি আইপিএলে ৬০০ রান করার কীর্তি আছে গেইল, ওয়ার্নার, লোকেশ রাহুল ও কোহলির।

You might also like!