Game

2 years ago

ICC WC 2023 : আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট পেয়ে যাচ্ছে শ্রীলঙ্কা

Sri Lanka Cricket Team (File Picture )
Sri Lanka Cricket Team (File Picture )

 

বুলাওয়ে, ১ জুলাই: বুলাওয়েতে ২১৪ রান তুলতে নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারাতে পারত। সম্ভাবনা জাগিয়েও ডাচদের দৌড় থেমে গেল ১৯২ রানে গিয়ে। আর ২১ রানে জিতে গেল শ্রীলঙ্কা। আর এই জয়ের সুবাদে ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের পথে এক পা এগিয়ে গেছে শ্রীলঙ্কার।

হাতে আছে দুটো ম্যাচ। তার একটিতে জিতলেই শ্রীলঙ্কার বিশ্বকাপের টিকিট নিশ্চিত। একই সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে জিম্বাবুয়েও। বাছাইপর্বের সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল জায়গা করে নেবে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের এগিয়ে যাওয়ার অর্থ প্রাক্তন দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে ওঠার সম্ভাবনা প্রায় শেষ। তাদের সুপার সিক্সে তিন ম্যাচ জিততে তো হবেই, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে যেন নিজেদের পরের দুটি ম্যাচে হারে সেই আশায়ও থাকতে হবে।

You might also like!