
কলম্বো, ৯ ফেব্রুয়ারি : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে শ্রীলঙ্কা সূচনা করলো। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৬৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১৪৩ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। তাতে ২০ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে কামিন্দু ১৯ বলে ৪৪ এবং কুশল মেন্ডিস ৪৩ বলে ৫৬ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে টেক্টর সর্বোচ্চ রান করেন। তিনি ৩৪ বলে ৪০ রান করেন। আর অ্যাডায়ার ২৩ বলে ৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ উইকেট তোলেন মাথিশা পাথিরানা। ১টি করে উইকেট নেন দুশমন্থ চামিরা এবং দুনিথ ভেল্লালাগে।
