Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Paris Olympics : অলিম্পিক ফুটবল: রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে সোনা স্পেনের

Spanish won gold in olympics football (symbolic picture)
Spanish won gold in olympics football (symbolic picture)

 

প্যারিস, ১০ আগস্ট : দীর্ঘ ৩২ বছর পর স্পেনের মুখে হাসি। অলিম্পিক ফুটবলে পুরুষ বিভাগে সোনা জিতল স্প্যানিশরা। গতকাল রাতে পিএসজির ঘরের মাঠে ফাইনালে ৫-৩ গোলে স্বাগতিক ফ্রান্সকে হারাল স্পেন।এই নিয়ে দ্বিতীয়বার অলিম্পিক ফুটবলে সোনা জিতল স্পেন। প্রথমবার জিতেছিল ১৯৯২ সালে। ২০২০ আসরসহ তিনবার ফাইনালে হেরে রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল স্পেনকে। এক মাসের মধ্যে তারা দুটি বড় সাফল্য পেল।কিছুদিন আগে ইউরোর শিরোপা জিতেছে তারা। আর ফ্রান্স দ্বিতীয় সোনা জিততে পারল না ঘরের মাঠে। তাদের একমাত্র সোনা এসেছিল ১৯৮৪ সালে।

গতকাল ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে স্পেন। তবে ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ১০ মিনিটের মধ্যে তিন গোল করে তারা। তবে ফ্রান্স দমে যায়নি। শেষ দিকে সমতা টেনে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায়।অতিরিক্ত সময়ে স্পেনের সঙ্গে পেরে ওঠেনি ফ্রান্স।অতিরিক্ত সময়ের একশ মিনিটের মাথায় স্পেনকে লিড এনে দেন বদলি নামা সের্হিয়ো ক্যামেও। আর শেষ মিনিটে তিনিই আবার গোল করে অলিম্পিক ফুটবলে স্পেনের দ্বিতীয় সোনার পদক নিশ্চিত করে দেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…