
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যশস্বী জয়সওয়ালকে আশাবাদী মহারাজ তথা সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের দলে তাকে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ মনে করেন, এশিয়াডের দল থেকে তাঁকে মূল ভারতীয় দলে নেওয়া উচিত।
সোমবার সিএবি-তে সৌরভ বলেন, ‘‘যশস্বী অসাধারণ ভঙ্গিতে শুরু করেছে। বিশ্বকাপের দলে ওকে অবশ্যই রাখা উচিত।’’ যোগ করেন, ‘‘ডান হাতি ও বাঁ-হাতি ব্যাটসম্যানের জুটি বরাবরই গুরুত্বপূর্ণ। আশা করি, ও দলে নিজের জায়গা পাকা করে ফেলবে।’’ সৌরভের মতোই টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন যশস্বী। যা নিয়ে প্রাক্তন ভারত অধিনায়কের প্রতিক্রিয়া, ‘‘যে কোনও সেঞ্চুরিই তাৎপর্যপূর্ণ। প্রথম ম্যাচে সেঞ্চুরি করার অনুভূতি অন্য রকম। চাই, যশস্বী এই ভাবেই এগিয়ে চলুক।’’
