Breaking News

 

Game

2 years ago

some athlete gets more payment than messi:যুক্তরাষ্ট্রে মেসির চেয়েও বেশি বেতন পান এই সব অ্যাথলেটের!

Lionel Messi
Lionel Messi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দল বদল করে এবার যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে গেছেন মেসি। ধারনা করা হচ্ছে এই ক্লাবটিতে ক্লাবটিতে বছরে ৫৩.৭ মিলিয়ন মার্কিন ডলার পাবেন এই আর্জেন্টাইন মহাতারকা। আর সেটা যদি হয় তাহলে যুক্তরাষ্ট্রে মেসির চেয়েও কিন্তু বেশি বেতন পেয়ে থাকেন আরও চারজন অ্যাথলেট।

যুক্তরাষ্ট্রে অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান ফোনিক্স সান্সের বাস্কেটবল তারকা ডেভিন বুকার ও মিনেসোটা টিম্বারউলভসের কার্ল অ্যান্থোনি। এই দুজনেই

বছরে পান ৫৬.১ মিলিয়ন মার্কিন ডলার। ডেনভার নাজেটসের নিকোলা জকিচ প্রতি বছর ৫৪.৫ মিলিয়ন মার্কিন ডলার করে পান।যুক্তরাষ্ট্রের চতুর্থ সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় স্টেট ওয়ারিয়র্সের স্টেফেন কারি। এই অ্যাথলেট বছরে ক্লাবের কাছ থেকে পেয়ে থাকেন ৫৩.৮ মিলিয়ন মার্কিন ডলার। এরপরই হবে মেসির স্থান।

You might also like!