Game

3 years ago

Cricket:টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত স্মিথের, ভারতীয় দলে রোহিত-অক্ষর

cricket
cricket

 

বিশাখাপত্তনম, ১৯ মার্চ  : মুম্বইয়ে প্রথম একদিনের ম্যাচ জিতে এবার বিশাখাপত্তনমে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। রবিবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এই ম্যাচে ভারতীয় দলের ফিরলেন অধিনায়ক রোহতি শর্মা। সেই সঙ্গে টপ-অর্ডারের ব্যাটিং লাইন-আপেও বদল হয়েছে ভারতের। প্রথম ম্যাচে ওপেন করা ঈশান কিষাণকে এই ম্যাচে বেঞ্চে বসানো হয়েছে। শার্দূল ঠাকুরের বদলে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল। ওপেন করছেন রোহিত এবং শুভমন গিল।

অস্ট্রেলিয়া দলেও দু’টি বদল হয়েছে দ্বিতীয় একদিনের ম্যাচে। গ্লেন ম্যাক্সওয়েল চোটের কারণে ফের ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় দলে এসেছেন নাথন এলিস এবং উইকেট-কিপার জস ইংগলিসের বদলে প্রথম একাদশে ফিরেছেন অ্যালেক্স কেরি। বিশাখাপত্তনমের পিচ অনেক বেশি ব্যাটিং সহায়ক হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে, নতুন বলে পেসাররা কিছুটা হলেও সাহায্য পেলেও পেতে পারেন। তবে, টসে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, দ্বিতীয় ইনিংসে শিশির সমস্যা না করলে, স্পিনাররা টার্ন পাবেন এই উইকেট থেকে।

উল্লেখ্য, ভারতের হয়ে প্রথম ম্যাচে ছন্দে দেখা শুভমন বড় রান করতে পারেননি। ভারতের বাকি ব্যাটাররা নতুন বলে ওয়াংখেড়ের পিচে সমস্যায় পড়লেও শুভমন তাঁর স্বাভাবিক ব্যাটিং করছিলেন। তবে, আজ তাঁর ব্যাট থেকে চেনা ছন্দে বড় রানের অপেক্ষায় রয়েছে দল এবং ভারতীয় সমর্থকরা।



You might also like!