Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Sharath Kamal: শরৎ কমলের স্বপ্নের টেবিল টেনিস হাই পারফরম্যানস সেন্টার আগস্টের মধ্যে চালু

Sharath Kamal
Sharath Kamal

 

কলকাতা, ৪ জুলাই : ভারতের প্রাক্তন তারকা প্যাডলার শরৎ কমলের স্বপ্ন অবশেষে পূরণ হল। তামিলনাড়ু সরকারের রাজ্য পরিকল্পনা কমিশনের একটি শাখা, তামিলনাড়ু ইনোভেশনস ইনিশিয়েটিভস দ্বারা অর্থায়ন করা হাই-পারফরম্যানস সেন্টার আগস্টের শেষ নাগাদ মেলাকোত্তাইয়ুরের তামিলনাড়ু ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইউনিভার্সিটিতে চালু হবে। তামিলনাড়ুর ক্রীড়া উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী কমিটি এই প্রস্তাবটি অনুমোদন করেছে। তামিলনাড়ু ক্রীড়া উন্নয়নের সদস্য সচিব মেঘনাথ রেড্ডি বলেছেন,৩ বছরের জন্য তহবিল পেয়েছে, যা কেন্দ্রকে স্থিতিশীল করতে সাহায্য করবে। শরথকে হাই পারফরম্যানস সেন্টারের (এইচপিস) উপদেষ্টা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ৪২ বছর বয়সী ৫ বারের অলিম্পিয়ান শরৎ এই খবরে দারুণ খুশি। শরথ বলেছেন, তাঁর লক্ষ্য হল তামিলনাড়ুর জেলাগুলি থেকে প্রতিভা বিকাশ করা এবং এইচপিসিকে একটি জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করা এবং বিদেশ থেকে কোচ এবং খেলোয়াড়দের আনার জন্য ওয়ার্ল্ড টেবিল টেনিস (ডব্লিউটিটি) এর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। ১০ বারের সিনিয়র জাতীয় চ্যাম্পিয়ন এই বছরের নভেম্বরের মধ্যে অথবা ২০২৬ সালের নভেম্বরের আগে একটি ডব্লিউটিটি যুব প্রতিযোগী আয়োজন করতে আগ্রহী।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…