Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Game

1 month ago

Ranji Trophy: রঞ্জি ট্রফিতে ২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে নির্বাচকদের বার্তা দিলেন শামি

Mohammed Shami
Mohammed Shami

 

কলকাতা, ২৯ অক্টোবর  : মঙ্গলবার রঞ্জি ম্যাচে গুজরাটকে ১৮৫ রানে গুটিয়ে বাংলার ১৪১ রানের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামি। দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে ৩৮ রানে ৫ উইকেট ও প্রথম ইনিংসে ৩ উইকেট সহ মোট ৮ উইকেট শিকার করেন তিনি। এর আগে উত্তরখন্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৭ উইকেট নিয়ে ‘ম্যান অব দা ম্যাচের’ স্বীকৃতি। দুটি ম্যাচই হয়েছে কলকাতার ইডেন গার্ডন্সে। এর ফলে রঞ্জি ট্রফির প্রথম দুই রাউন্ডে ১৫ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার দাবিও জোরাল করলেন ভারতের অভিজ্ঞ এই পেসার।

২ ম্যাচে ১০.৪৬ গড়ে ১৫ উইকেট নিয়ে রঞ্জিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শামি আছেন তিন নম্বরে। তার ওপরে থাকা দুজন পেয়েছেন যথাক্রমে ১৬ ও ১৭ উইকেট।আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য জাতীয় দলে ফেরার দরজায় শামির কড়া নাড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই পারফরম্যানস। সব শেষ টেস্ট তিনি খেলেছেন ২০২৩ সালের জুনে, ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

You might also like!