Game

2 years ago

Sania Mirza : ছেলের জন্মদিনে শোয়েবের সঙ্গে বিচ্ছেদ আরও স্পষ্ট করলেন সানিয়া

Sania with her son Izahan (File Picture)
Sania with her son Izahan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টেনিস থেকে অবসর নেওয়ার পর সানিয়ার ফুরসত অনেক,চাইলে এই সময় গুছিয়ে সংসার করতে পারতেন। কিন্তু মানুষ চাইলেই কি সব পায়! সানিয়াও পাননি। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সংসার ভেঙেছে। দূরত্ব তৈরি হয়েছে। বিচ্ছেদ তাঁর চারপাশে অন্ধকার নামিয়ে এনেছে। তবু আশাবাদী ভারতের প্রাক্তন টেনিস খেলোয়াড়। ছেলের জন্মদিনে সে কথাই বুঝিয়ে দিয়েছেন তিনি।

সমাজমাধ্যমে ছেলের সঙ্গে নিজের বেশ কিছু ছবি দিয়েছেন সানিয়া। পরিবারের অনেকের ছবিও আছে। নেই শুধু শোয়েব। সঙ্গে লেখা কয়েক লাইনেও ‘আমরা’র বদলে জায়গা পেয়েছে ‘আমি’। এই ‘আমি’ আমিত্বের প্রকাশ নয়। একাকিত্বের। সানিয়া লিখেছেন, ‘‘আমার জীবনের সব থেকে উজ্জ্বল নক্ষত্রকে শুভ জন্মদিন। আমার চার পাশে যতই অন্ধকার হোক না কেন, তোমার হাসি সব কিছুকে আরও সুন্দর করে তোলে। আমি আশীর্বাদ হিসাবে তোমাকে পেয়ে আল্লার কাছে কৃতজ্ঞ। আমি তোমার মধ্যে দেখেছি নিঃশর্ত ভালবাসা কাকে বলে। সে জন্য আল্লাকে ধন্যবাদ। আমার ছোট্ট ছেলের জায়গা চির দিন আমার হৃদয়ে থাকবে। প্রতি বছর আমি তোমাকে আরও বেশি কাছে নেটে ধরব। তোমাকে আরও একটু শক্ত করে আলিঙ্গন করব। তোমাকে সফল হতে সাহায্য করব। আল্লা তোমায় সব সময় আশীর্বাদ করুন।’’

নিজের লেখায় সানিয়া ইজহানকে শুধু তাঁর ছেলে বলে উল্লেখ করেছেন। বলেছেন, তাঁর চার পাশে অনেক অন্ধকার। সন্তানের জন্মদিনে কোথাও একটা ভেঙে যাওয়া দাম্পত্যের বেদনা, যন্ত্রণার ছাপ উঠে এসেছে। যা সমাজের কাছ থেকে লুকিয়ে রাখতে চাননি একাকি এক মা।

You might also like!