Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Ricky Ponting : পন্থের সুস্থতা কামনা করলেন রিকি পন্টিং

Rishabh Panth
Rishabh Panth

 

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর : ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ । পন্থের দুরন্ত আরোগ্য কামনা করে গোটা ক্রিকেটবিশ্বের একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পন্থের সুস্থতা কামনা করে পোস্ট করলেন রিকি পন্টিংও।

পন্থ ও পন্টিং আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ও কোচের পদে রয়েছেন। অতীতে একাধিকবার পন্থের হয়ে ব্যাট ধরেছেন পন্টিং। এবার তাঁর সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পন্টিং লেখেন, 'ঋষভ পন্থের কথা খুব মনে পড়ছে। আশা করছি তুমি দ্রুতই সুস্থ হয়ে উঠবে এবং নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে।'

দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ঋষভের গাড়ি দুর্ঘটনায় পড়ে। খবর অনুযায়ী, উত্তরাখণ্ডের কাছে পন্থের গাড়ি রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে। গাড়ি চালাতে চালাতে পন্থের চোখ লেগে যায় এবং তাঁর ফলেই এই দুর্ঘটনা ঘটে এবং গাড়িটিতে আগুন ধরে যায়। আহত পন্থকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে বর্তমানে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

You might also like!