Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Ricky Ponting: সুস্থ হয়ে উঠেছেন রিকি পন্টিং, পুনরায় ফিরলেন কমেন্ট্রি বক্সে

Ricky Ponting has recovered, returned to the commentary box
Ricky Ponting has recovered, returned to the commentary box

 

পারথ. ৩ ডিসেম্বর: আপাতত সুস্থ রয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্টের তৃতীয় দিন ধারাবিবরণী দেওয়ার ফাঁকে বুকে ব্যথা অনুভব করেন পন্টিং। পারথে লাঞ্চের সময় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা করার পর কাল রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে পন্টিং জানিয়েছেন, আমি হয়তো অনেক মানুষকে ভয় পাইয়ে দিয়েছি গতকাল। আমি নিজেই আতঙ্কের মধ্যে ছিলাম। কমেন্ট্রি বক্সে বসে থাকাকালীন আমি বুকে ব্যথা অনুভব করি। বারবার হাল্কা ভাবে ব্যথা হয়। আমি ব্যায়াম করে বিষয়টি কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সমস্যার সমাধান হয়নি। আমি বিষয়টিকে গুরুত্ব দিইনি। তখন ধারাভাষ্য দিচ্ছিলাম তাই সেই কাজেই মন ছিল। বারবার বুকে ব্যথা হচ্ছিল। মাঝে বিরতি নিয়ে একটু বাইরে হাঁটতে যাই। তখনই মাথাটা ঘুরে যায় ও চোখে ধোঁয়া দেখি। সঙ্গে সঙ্গে বেঞ্চটি ধরে ফেলি। তখন উপস্থিত ছিলেন জাস্টিন ল্যাঙ্গার। আমার বুকে ব্যথার কথা শুনে ক্রিশ জোনস ও ল্যাঙ্গার দ্রুত হাসপাতালে নিয়ে যায় আমাকে। গতকালই চিকিৎসা করার পর আমাকে ছেড়ে দেওয়া হয়। এখন খুবই ভালো লাগছে। আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই বন্ধু ও প্রাক্তন সতীর্থ ল্যাঙ্গারকে। তবে মনে রাখবেন শরীরের বেদনা নিয়ে চুপ করে থাকা ঠিক নয়। আমি নিজে বুঝেছি।

You might also like!