Breaking News

 

Game

2 years ago

Prize money increased at Wimbledon: রেকর্ড পরিমাণ প্রাইজমানি বাড়ল উইম্বলডনে

Record amount of prize money increased at Wimbledon
Record amount of prize money increased at Wimbledon

 

লন্ডন, ১৫ জুন: উইম্বলডন আগামী ৩ জুলাই শুরু হবে, চলবে ১৬ জুলাই পর্যন্ত। এবারের উইম্বলডনের আসরের রেকর্ড পরিমাণ প্রাইজমানি বাড়ানো হল। মোট পুরস্কারের অর্থ ৪ কোটি ৪৭ লাখ পাউন্ড।  ২০২২ সালের চেয়ে এই প্রাইজ মানি ১১.২ শতাংশ বেশি। অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি) এক বিবৃতিতে জানিয়েছে, পুরুষ ও মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন এবং রানার্স-আপদের প্রাইজমানি বাড়ানো হয়েছে। ২০১৯ সালে অঙ্কটা ছিল যথাক্রমে ২৩ লাখ ৫০ হাজার পাউন্ড ও ১১ লাখ ৭৫ হাজার পাউন্ড।  উল্লেখ্য,২০২১ সালে বিজয়ীদের প্রাইজমানি কমিয়ে ১৭ লাখ পাউন্ড করা হয়েছিল।  এই প্রাইজমানি ২০২২ সালে বাড়িয়ে ২০ লাখ পাউন্ড করা হয়েছে।

You might also like!