Game

2 months ago

Real Madrid vs Real Oviedo: ওবিয়েদোর বিপক্ষে সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ

Real Madrid's Kylian Mbappe
Real Madrid's Kylian Mbappe

 

বার্সিলোনা, ১৫মে : লা লিগার গুরুত্বহীন ম্যাচ। কারণ শিরোপা লড়াই আগেই শেষ হয়ে গেছে। চ্যাম্পিয়ন হয়েছে বার্সিলোনা। তাই মরসুমের বাকি ম্যাচগুলোতে রিয়ালের লক্ষ্য ভালো ফুটবল খেলে মরসুমের সমাপ্তি টানা। সেই লক্ষ্যেই সান্তিয়াগো বের্নাবেউয়ে বৃহস্পতিবার (১৪ মে) রাতে রিয়াল ওবিয়েদোকে ২-০ গোলে হারিয়েছে আলভারো আরবেলোয়ার দল। গোল দুটি করেন গন্সালো গার্সিয়া ও জুড বেলিংহ্যাম। ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিশ্চিত করেছে বার্সিলোনা, তাদের সংগ্রহ ৯১ পয়েন্ট। অন্যদিকে আগেই অবনমন নিশ্চিত হয়ে গেছে ওবিয়েদোর।

You might also like!