Game

2 years ago

Real Madrid: কোপা দেলরে : সহজ জয়ে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

Real Madrid (File Picture)
Real Madrid (File Picture)

 

মাদ্রিদ, ৭ জানুয়ারি : রিয়াল মাদ্রিদের শক্তির সঙ্গে আরানদিনার কোন তুলনাই চলে না। পুরোটা সময় রিয়াল প্রতিপক্ষকে চাপে রাখলেও গোলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হল রিয়ালকে। বিরতির পর।অবশেষে ভাঙল ডেডলক। স্প্যানিশ ফুটবলের চতুর্থ সারির দলকে অতি সহজে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোয় চলে গেল কার্লো আনচেলত্তির দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে শেষ বত্রিশের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে রিয়াল। হোসেলুর গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াস। শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদের টনি ক্রুস, অহেলিয়া চুয়ামেনি ও সদ্য চোট কাটিয়ে ফেরা ভিনিসিউস জুনিয়র স্কোয়াডেই ছিলেন না। তারপর রদ্রিগো, জুড বেলিংহ্যাম, লুকা মদ্রিচ, দানি কারভাহাল, আন্টোনিও রুডিগার মতো তারকারা দলে থাকলেও তাদেরকে বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজিয়ে ছিলেন রিয়াল কোচ।

You might also like!