Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

La Liga 2024-25: আথলেতিক বিলবাওকে হারিয়ে বার্সিলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল রিয়াল মাদ্রিদ

Real Madrid 1-0 Athletic Bilbao; 2025 La Liga
Real Madrid 1-0 Athletic Bilbao; 2025 La Liga

 

সান্তিয়াগো, ২১ এপ্রিল :চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে বিদায় নেওয়ার পর প্রথমবার মাঠে নেমে সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার রাতে লা লিগার ম্যাচটি আথলেতিক বিলবাওয়ের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লিগ টেবিলে বার্সিলোনার সঙ্গে ব্যবধান চার পয়েন্টে নামিয়ে আনল কার্লো আনচেলত্তির দল। ম্যাচের সাত মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান গড়ে দেন ভালভের্দে। বক্সে বিলবাও বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেই বল পেয়ে ডান পায়ের দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন উরুগুয়ের এই তারকা। গোলের পর উল্লাসে মেতে ওঠেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।

আথলেতিক বিলবাওকে হারিয়ে বার্সিলোনার সঙ্গে ব্যবধান চার পয়েন্টে কমিয়ে আনল কার্লো আনচেলত্তির দল।নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে অংশ নিতে পারেননি এমবাপে। তবে সতীর্থদের সমর্থন দিতে বের্নাবেউয়ের স্ট্যান্ডে ছিলেন এই ফরাসি তারকা। ৩২ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বার্সিলোনা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…