Game

3 years ago

Ranji Trophy : ১৭০ রানে অলআউট মধ্যপ্রদেশ, আকাশদীপের হাত ধরে স্বপ্নপূরণের প্রত্যাশা বাংলার

Ranji trophi, MP scored 170 runs
Ranji trophi, MP scored 170 runs

 

ইন্দোর, ১০ ফেব্রুয়ারি  : রঞ্জি সেমিফাইনালে ভাল জায়গায় বাংলা। শুক্রবার হোলকার স্টেডিয়ামে দুরন্ত বঙ্গের বোলাররা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ভয়ংকর হয়ে উঠলেন আকাশ দীপ। দুর্দান্ত স্পেলে ৫ উইকেট তুলে নিলেন মিডিয়াম পেসার। যোগ্য সঙ্গত করলেন শাহবাজ আহমেদ। দুই বোলারের দাপটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ১৭০ রানে। মধ্যপ্রদেশকে ফলো-অন করাল না বাংলা।

৬ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে গিয়েছিল মধ্যপ্রদেশ। ফিরে এসে সারাংশ জৈন এবং শুভম শর্মা বাংলার বোলারদের বিরুদ্ধে পাল্টা লড়াই শুরু করেন। ৫৪ রানের জুটি গড়েন তাঁরা। কিন্তু আকাশ দীপ সেই জুটি ভেঙে দেন। সারাংশকে ফিরিয়ে দেন তিনি। বোল্ড হয়ে যান সারাংশ। পরের বলেই কুমার কার্তিকেয়র উইকেট তুলে নেন আকাশ। আবেশ খানও কোনও রান করতে পারেননি। তাঁর উইকেটও নেন আকাশ।

১৭০ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশ। চাইলেই ফলো-অন করাতে পারতেন মনোজরা। কিন্তু হাতে এখনও দু’দিন সময় রয়েছে। তাই ঝুঁকি নিতে চাইলেন না মনোজরা। তাঁরা আবার ব্যাট করতে নামলেন। প্রথম ইনিংসে এগিয়ে থাকলেই ফাইনালে উঠতে পারবে দল। তাই নিজেরা ব্যাট করে আরও বড় রানের লিড নিতে চাইল বাংলা।

You might also like!