
নয়াদিল্লি, ৩ আগস্ট: কিছুদিন আগে ভারতীয় শিবিরে খুশির খবর ছিল এশিয়া কাপে ফিরছেন লোকেশ রাহুল ও আইয়ার।সদ্য গ্লাভস হাতে কিপিং অনুশীলনে নেমেছেন। এই খবরে স্বস্তি নেমে এসেছিল ভারতীয় শিবিরে। সামনে এশিয়া কাপ এবং তারপরেই ওডিআই বিশ্বকাপ। ৫০ ওভারের ফরম্যাটে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য না ফেরার জন্য চিন্তা বাড়লো ভারতীয় শিবিরে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে,এখনো ঠিক সুস্থ না থাকার জন্য এশিয়া কাপে কামব্যাক হচ্ছে না রাহুলের। আর কিছুদিনের মধ্যেই এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই।
রাহুলের মতো শ্রেয়স আইয়ারেরও একই অবস্থা।এশিয়া কাপে খেলা নিয়ে অনিশ্চয়তা। রাহুল ও শ্রেয়স দু’জনেরই চোট পাওয়ার পর অস্ত্রোপচার হয়। বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে তাঁদের। তবে রাহুল বর্তমানে অনেকটাই সুস্থ। ব্যাটিং, কিপিং অনুশীলন শুরু করে দিয়েছেন। আইয়ারের সেরে ওঠা নিয়ে তেমন আপডেট নেই। তবে এশিয়া কাপের দলে এই দুই তারকা ব্যাটারের অনুপস্থিতি ধরে নেওয়াই হচ্ছে।
তবে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলার কথা রয়েছে। এশিয়া কাপে না থাকলেও বিশ্বকাপের যুদ্ধে ঝাঁপানোর আগে সেই সিরিজে রাহুল ও শ্রেয়সের খেলার জোর সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে।
