Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

India Vs West Indies: ম্যাচের আগে প্রশ্ন ভারতীয় দলকে ঘিরে

Questions surround the Indian team ahead of the Trinidad match
Questions surround the Indian team ahead of the Trinidad match

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ত্রিনিদাদে কী খেলবেন বিরাট (Virat Kohli) ? সিরিজের শেষ ম্যাচে এখন এই বিরাট প্রশ্নের সামনে টিম ইন্ডিয়া (Team India)। কারণ, বার্বেডোজ থেকে দলের সঙ্গে নাকি যাননি কোহলি। চিন্তা করা হচ্ছে তৃতীয় ম্যাচেও তাঁকে বিশ্রাম দেওয়ার। এই বার্তা পেয়েই নাকি দলের সঙ্গে ছিলেন না বিরাট।

যদিও কোহলি নিয়ে মুখে কুলুপ টিম ইন্ডিয়ার। দ্বিতীয় একদিনের ম্যাচ হারের পর ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানিয়েছিলেন, পরীক্ষার এটাই সেরা সময়। তাতে দলের হার নিয়ে বিচলিত মনে হয়নি দ্রাবিড়কে। যদিও শেষ ম্যাচে দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাহলে বাদ কে ? সেখানেও প্রশ্ন।

হিসাব বলছে ২০০৬ সালের পর থেকে ক্যারিবিয়ান মাটিতে একদিনের সিরিজ হারেনি ভারত। তাই ত্রিনিদাদে সম্মানরক্ষার ম্যাচ রোহিত-দ্রাবিড় জুটির কাছে। কারণ, ২০০৭ সালে এই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খালি হাতেই ফিরিয়ে ছিল অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। বিশ্বকাপের সেই লজ্জার বিদায়ের ক্ষত কিন্তু এখনও দগদগে।


You might also like!