Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

IPL 2023 : আইপিএল টুর্নামেন্টে বড়সড় চমক দিতে পারে পঞ্জাব কিংস

Punjab Kings
Punjab Kings

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইপিএল টুর্নামেন্টের আর বেশি দিন নেই ।আগামী শুক্রবার ২০২৩ আইপিএল টুর্নামেন্টের নিলাম সভা আয়োজন করা হবে বলে জানিয়েছে।  বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস-এ  বেন স্টোকসের জায়গায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে দলে নিতে পারে বলে সুত্রের খবর ।  

অনিল কুম্বলে পঞ্জাব কিংস দলের প্রাক্তন মুখ্য কোচ হিসাবে যুক্ত ছিলেন।২০২৩ আইপিএল নিলাম অনুষ্ঠানের পঞ্জাব কিংসের পার্সে ৩২.২ কোটি টাকা রয়েছে। পাশাপাশি তাদের ১২টি সিট ভরতে হবে ।অনিল কুম্বলে বললেন, 'পঞ্জাব কিংস ইতিমধ্যেই ওডিন স্মিথকে রিলিজ করে দিয়েছেন। ফলে একটা বিদেশি অলরাউন্ডারের কোটা দলে রয়েছে। সেকারণে এই ফ্র্যাঞ্চাইজি আরও একজন বিদেশি অলরাউন্ডারকে দলে পেতে চাইবে। উল্লেখ্য , এই তালিকায় ক্যামেরুন গ্রিন ,বেন স্টোকস  এবং স্যাম কারেন শীর্ষস্থানে রয়েছেন'। 

পঞ্জাব কিংস যে সকল ক্রিকেটারদের ধরে রাখল তাদের তালিকায় রয়েছেন- শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, প্রভসিমরণ সিং, ভানুকা রাজাপক্ষে, শাহরুখ খান, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইডে, আর্শদীপ সিং, ওয়ালতেজ সিং, নাথান এলিস, কাগিসো রাবাডা, রাহুল চাহার, হরপ্রীত ব্রার। যাঁদের ছেড়ে দেওয়া হল ময়াঙ্ক আগরওয়াল, ওডিন স্মিথ, ঈশান পোড়েল, বৈভব আরোরা, বেনি হাওয়েল, অংশ প্যাটেল, প্রেরক মানকর, সন্দীপ শর্মা, ঋত্বিক চট্টোপাধ্যায় ।

You might also like!