Game

3 years ago

Champions League 2023 : চ্যাম্পিয়ান্স লিগে আজ বায়ার্নের মুখোমুখি পিএসজি, চোট সারিয়ে খেলবেন মেসি-নেইমার

PSG vs Bayern
PSG vs Bayern

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চ্যাম্পিয়ান্স লিগে আজ মহারণ বায়ার্ন মিউনিখ ও পিএসজির । ভারতীয় সময় রাত দেড়টার সময়ে ক্লাব ফুটবলের মহাযুদ্ধে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। চোট সারিয়ে আজকের ম্যাচে জার্মানির ক্লাবটির বিরুদ্ধে মাঠে নামছেন মেসি-নেইমাররা। তবে পিএসজির আর এক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে দলের অনুশীলনে যোগ দিলেও পুরোপুরি চোটমুক্ত নন। যে কারণে ফরাসি তারকা ফুটবলার খেলতে পারবেন কিনা, তা নিশ্চিত নন ফরাসি ক্লাবটির কোচ ক্রিস্তোফে গালতিয়ের।


চ্যাম্পিয়ান্স লিগে এখনও পর্যন্ত দুই দল ১১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে বায়ার্ন জিতেছে পাঁচ বার। পিএসজি জিতেছে ছয়বার। ফরাসি ক্লাবটির জালে জার্মানির ক্লাবটি ১৫ বার বল জড়িয়েছে। আর পিএসজিও বায়ার্নের জালে ১৫ বার বল গলিয়েছে। মুখোমুখি সাক্ষাতে এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ান্স লিগে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ান হতে পারেনি পিএসজি। সেখানে বায়ার্ন ছয়বার শিরোপা জিতেছে। জার্মানির ক্লাবটি শেষ বার চ্যাম্পিয়ান হয়েছিল ২০১৯-২০ সালে। সেবার ফাইনালে ফরাসি ক্লাবটিকে হারিয়ে শিরোপা জিতেছিলেন মুলাররা। এমনকী ২০২০-২১ মরসুমে সর্বশেষ সাক্ষা‍ৎকারেও পিএসজিকে হারিয়ে দিয়েছিল বায়ার্ন।


শক্তির নিরিখে বায়ার্নের চেয়ে এগিয়ে থাকলেও গত পাঁচ ম্যাচে মেসিদের পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক। দুটি জিতলেও দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। আর ড্র করেছে একটি ম্যাচে। গত শনিবার ঘরোয়া লিগে মোনাকোর কাছে ৩-১ গোলে হারতে হয়েছিল পিএসজি’কে। অন্যদিকে ঘরোয়া লিগে শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে ড্র করলেও তিনটিতে জিতেছে বায়ার্ন। বুন্দেশলিগাতে শেষ তিন ম্যাচে জিতেছেন থমাস মুলাররা। ফলে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে জার্মান ক্লাবটির খেলোয়াড়দের। ফুটবল বোদ্ধাদের মতে, আজকের রাতের ম্যাচ রোমাঞ্চ আর রুদ্ধশ্বাসকর হয়ে উঠবে। যুযুধান দুই শিবির কাউকে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বে না।

You might also like!