Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 week ago

Champions League final: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

Ousmane Dembele
Ousmane Dembele

 

লন্ডন, ৭ মে : টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলো পিএসজি। গতবার ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জিতেছিল পিএসজি। এনরিকের শিষ্যদের এবার শিরোপার লড়াই আর্সেনালের বিপক্ষে। আগামী ২০ মে ফাইনালটি অনুষ্ঠিত হবে হাঙ্গেরির বুদাপেস্টে। বুধবার আর্সেনাল সেমিফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদকে দুই লেগে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে। পিএসজি বৃহস্পতিবার বায়ার্ন মিউনিখকে হারালো ৬-৫ ব্যবধানে। প্রথম লেগে ৫-৪ ব্যবধানে জেতা দলটি দ্বিতীয় লেগ ড্র করেছে ১-১ গোলে। আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধের ৩ মিনিটের মাথায় ব্যবধান ১-০ করেন আগের লেগে জোড়া গোল করা উসমান ডেম্বেলে। এই গোলের বড় কৃতিত্বের ভাগিদার অবশ্য খাবিচা কাভারেস্কেলিয়া। এরপর ৯০ মিনিটের ম্যাচ শেষে যোগ করা সময় দেওয়া হয় ৫ মিনিট। যোগ করার সময়ের চতুর্থ মিনিটে হ্যারি কেন গোল করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। কিন্তু হাতে বেশি সময় ছিল না। ফলে মিউনিখের আর গোল করে ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার সুযোগ হয়নি। ২০১৯ সালে ষষ্ঠ শিরোপা জেতার পর থেকে তারা আর ফাইনালে উঠতে পারছে না।

You might also like!