Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

SL vs ENG :ব্রিটেনজুড়ে বিক্ষোভ, আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ নিয়ে চিন্তায় শ্রীলঙ্কা

Protests across Britain, Sri Lanka worried about ICC Test Championship series
Protests across Britain, Sri Lanka worried about ICC Test Championship series

 

কলম্বো: এই মুহূর্তে অভিবাসী বিরোধী দাঙ্গায় উত্তাল ইংল্যান্ডের বিভিন্ন শহর। এই অবস্থায় টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা শ্রীলঙ্কার। তবে এই অদ্ভুত পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে গেছে লঙ্কানরা। ২১ আগস্ট থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হচ্ছে। এই অবস্থার মধ্যেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী রবিবার ইংল্যান্ডে যাওয়ার কথা লঙ্কানদের। এরই মধ্যে অবশ্য শ্রীলঙ্কার ৭ ক্রিকেটার ও ২ সাপোর্ট স্টাফ পৌঁছে গেছেন ইংল্যান্ডে। রবিবার সম্পূর্ণ দল ইংল্যান্ডে পৌঁছে যাওয়ার পর শুরু হবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা প্রটোকল। এই দাঙ্গা ও বিক্ষোভের মধ্যে আগে চলে যাওয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের হোটেলবন্দি ‍সময় কাটছে। শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা জানিয়েছেন, সম্পূর্ণ দল পৌঁছে যাওয়ার পর পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছে ইসিবি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…