
কলকাতা, ২২ জুলাই: আইপিএল শুরু হওয়ার পর থেকে এ দেশে ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা। ফুটবল, হকি, কবাডি, ব্যাডমিন্টন, কুস্তি, বক্সিং থেকে আরও অনেক খেলার ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়েছে। কিন্তু কিছু চলছে রমরমিয়ে, আবার কিছু বন্ধহয়ে গেছে। সেই তালিকায়এবার জুড়ে গেল পাঞ্জা লিগ। যার আর এক নাম— প্রো পাঞ্জা লিগ।
পাঞ্জা লড়ার এই জমজমাট লিগ আসতে চলেছে আর ৫ দিনের মধ্যে অর্থাৎ ২৮ জুলাই থেকে। চলবে ১৩ আগষ্ট পর্যন্ত। হবে রাজধানীর ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে
এই পাঞ্জা লড়াই দেশে প্রথম নয়। এই লড়াইয়ের নাম আর্ম রেসলার। এই টুর্নামেন্ট জাতীয় স্তরে হয়ে থাকে। প্রথম পাঞ্জা লিগে খেলতে দেখা যাবে ৬টা টিমকে। এই দলগুলো হল- কিরাক হায়দরাবাদ, মুম্বই মাসল, রোহতক রাউডিজ়, লুধিয়ানা লায়ন্স, বরোদা বাদশাহ, কোচ্চি কেডি। তবে আর্ম রেসলারদের এক ট্রায়ালের মাধ্যমে বেছে নেয়া হয়েছে।
খেলা হবে রাউন্ড লিগ পদ্ধতিতে। চ্যাম্পিয়ান দল পাবে ২০ লক্ষ টাকা। রানার্স পাবে ৫ লক্ষ টাকা। এই লিগ শুধু ছেলেদের নয়, মেয়েরাও অংশ নেবে এতে।আয়োজকেরা মনে করছেন এই লিগ জমে যাবে।
