
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএশিয়ান গেমসে জাতীয় দলে ডাক পেয়েছেন রিঙ্কু সিং। এবার বাঁকে বিহারী মন্দিরে পুজো দিলেন কেকেআর তারকা। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেন তিনি। দল ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় লেখেন, অবশেষে সুযোগ এসেছে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ পাননি রিঙ্কু। মনে করা হয়েছিল, আয়ারল্যান্ড সিরিজে খেলবেন তিনি। তার আগেই এশিয়ান গেমসের দলে সুযোগ পেলেন রিঙ্কু সিং। শুক্রবার এশিয়ান গেমসের দল ঘোষণা করে বোর্ড। তার দিন দুয়েক আগেই বাঁকে বিহারী মন্দিরে দেখা যায় রিঙ্কুকে।
এর আগে মহাকালেশ্বর মন্দিরে দেখা যায় বিরাট ও অনুষ্কাকে। পুজো দিতে দেখা যায় কে এল রাহুলকেও। এবার মন্দিরে দেখা গেল তারকা ক্রিকেটার রিঙ্কু সিংকে।
