Breaking News

 

Game

2 years ago

Hima Das dropped out of the Asian Games:একাধিক চোটে জর্জরিত, এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিমা দাস

Hima Das
Hima Das

 

কলকাতা, ১৬ জুন : একাধিক চোটে জর্জরিত হয়ে আসন্ন এশিয়ান গেমসে আর অংশ নিতে পারছেন নাম হিমা দাস। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনের হাংঝাউয়েতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। আর এই গেমসেই খেলতে পারছেন না গতবারের সোনা জয়ী হিমা দাস। ভারতীয় অ্যাথলেটিক্স দলের কোচ রাধাকৃষ্ণণ নায়ার জানান, হ্যামস্ট্রিংয়ে ও পিঠেও চোট রয়েছে হিমার। আর এই কারণে তিনি এশিয়ান গেমস খেলতে পারবেন না।

এশিয়ান গেমসে ভারতের হয়ে কারা খেলবেন সেটা ঠিক হবে জাতীয় স্তরের আন্তঃরাজ্য প্রতিযোগিতার মাধ্যমে। ভারতের অ্যাথলেটিক্স দলের কোচ রাধাকৃষ্ণণ নায়ার জানান, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন হিমা। তার আগে থেকেই পিঠে একটা চোট ছিল। এই দুটি চোটেরই চিকিৎসা এখন চলছে। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থার নিয়ম অনুযায়ী সে এই গেমসে অংশগ্রহণ করতে পারবেন না। এটা সত্যি খুবই দুর্ভাগ্য এবং হতাশা জনক।




You might also like!