Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

PELE : পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক

PELE
PELE

 

সাও পাওলো, ৩০ ডিসেম্বর  : বিশ্ব ফুটবলের প্রথম মহাতারকা পেলের জীবনাবসান। এই দুঃসংবাদের পর পুরো ফুটবল বিশ্ব শোক বিরাজ করছে। ব্রাজিলের এই কিংবদন্তির প্রয়াণে সবচেয়ে বেশি শোকাচ্ছন্ন হয়েছে তার দেশ ব্রাজিলই। লাতিন আমেরিকার এই দেশটিকে তিনবার বিশ্বকাপ জেতানোর এই নায়কের বিদায়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল সরকার।

২৯ নভেম্বর, বৃহস্পতিবার (ব্রাজিলের সময় অনুযায়ী) গভীর রাতে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিরনিদ্রার দেশে চলে পাড়ি দিয়েছেন এডসন আরান্তেস দি নাসিমেন্তো । ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে মারা গেলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।

কিংবদন্তির প্রয়াণের পর ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট এক আবেগঘন বার্তায় বলেন, আমার জীবনের বড় পাওয়া, আমি পেলেকে খেলতে দেখেছি, পাচায়েম্বু ও মোরুম্বিতে তাকে জীবন উপভোগ করতে দেখেছি, যা আজকের তরুণ ব্রাজিলরা পায়নি। পেলের খেলা, না। আমি দেখতাম, পেলেকে মাঠে একটা দারুণ শো উপহার দিত। কারণ, যখন সে বল পেত, সবসময়ই বিশেষ কিছু করত, যা প্রায় সময়ই গোল দিয়ে শেষ হতো।’ এই বার্তার কিছুক্ষণ পরেই এক বিবৃতিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানায় ব্রাজিল সরকার।

You might also like!