Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

Pakistan:পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া ভাগ্য নির্ভর

Pakistan's progress to the semi-finals depends on luck
Pakistan's progress to the semi-finals depends on luck

 

মুম্বই, ৮ নভেম্বর : বিশ্বকাপে তিনটি দল ভারত,দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠার দৌড়ে রয়েছে দুটি দল নিউজিল্যান্ড ও পাকিস্তান।

বিশ্বকাপে এখন পর্যন্ত আট ম্যাচ খেলেছে পাকিস্তান। এরমধ্যে রয়েছে চারটি জয় আর চারটি হার। ০.০৩৬ নেট রান রেট এবং ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছেন বাবর-রিজওয়ানরা। নিজেদের শেষ ম্যাচ ১১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবেন তারা। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে পাকিস্তানকে সেই ম্যাচতো জিততেই হবে, সেইসঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও।

পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে হলে আগে ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পেতে হবে। একই সঙ্গে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকেও হারতে হবে তাদের ম্যাচে। কিউইরা খেলবে শ্রীলংকার বিরুদ্ধে আর আফগানিস্তানের প্রতিপক্ষ প্রোটিয়ারা।

নিউজিল্যান্ড যদি শ্রীলংকার বিপক্ষে ন্যূনতম ১ রানের জয় পায়, তাহলে ইংল্যান্ডকে ১৩০ রানে হারাতে হবে পাকিস্তানকে। আর যদি নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এবং অল্প ব্যবধানে আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় তা হলে নেট রান রেটের হিসাবে সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান।


You might also like!