
করাচি: এবার বিদেশের হয়ে খেলবেন পাক ক্রিকেটার ফওয়াদ আলমও ।পাকিস্তানের এই সিনিয়র ক্রিকেটার এখন দেশ ছেড়ে ক্রিকেট খেলতে পাড়ি দিচ্ছেন মার্কিন মুলুকে।
পাকিস্তান ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে সে দেশে ক্রিকেট খেলছেন এটা নতুন কোন খবর নয়। এর আগে ভালো খেলে অর্থ উপার্জনের জন্য অনেকে পাক ক্রিকেটার দেশ ছেড়ে চলে গিয়েছেন। এবার সেই পথে পা বাড়ালেন ফওয়াদ আলমও। ৩৭ বছরের এই ক্রিকেটার ইতিমধ্যে ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়ে এই ক্রিকেটার আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।এবার আমেরিকায় খেলতে দেখা যাবে এই পাক ক্রিকেটারকে।
পাকিস্তানের হয়ে তিনি ১৯ টেস্ট, ৩৮ ওয়ান ডে, ২৪ টি-টোয়েন্টি খেলেছেন ফওয়াদ। বাঁ হাতি এই পাক ব্যাটার ২০০৯ সালে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন। গত বছরও পাকিস্তানের হয়ে শেষবার খেলেছেন ফওয়াদ। ফওয়াদে আগে সামি অসলাম, ইমাদ আজম, সেফ বদর, এহসান আদিল, রমিজ রাজা জুনিয়র, শাদ আলি, মুখ্তার আহমেদ, নোমান আনোয়ার, মহম্মদ মহসিনরাও ঘরোয়া ক্রিকেট ছেড়ে আমেরিকায় চলে গিয়েছেন। সেখানেই ক্রিকেট খেলতে দেখা যায় তাঁদের।
