Breaking News

 

Game

2 years ago

P Sen Trophy:১৮ জুন থেকে আবার ফিরছে পি সেন ট্রফি, ফাইনাল হবে দিন-রাতের

Snehashis Gangopadhyay is the head of the Cricket Association
Snehashis Gangopadhyay is the head of the Cricket Association

 

কলকাতা, ৮জুন : পি সেন ট্রফি বন্ধ ছিল ২০১৭ সালের পর থেকে। পরে শুরু করার চেষ্টা করা হলেও করোনার কারণে শুরু করা যায়নি। এ বছর সেই প্রতিযোগিতা আবার শুরু করায় উদ্যোগ নিল সিএবি। প্রয়াত ক্রিকেটার প্রবীর সেনের স্মৃতিতে এই ট্রফির নামকরণ।

ক্রিকেট সংস্থার প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “পি সেন খুবই ঐতিহ্যবাহী একটা প্রতিযোগিতা। ভারতের সেরা ক্রিকেটাররা এক সময় এই প্রতিযোগিতায় খেলে গিয়েছেন। এই প্রতিযোগিতা আবার শুরু করা খুব প্রয়োজন ছিল। ফাইনাল ম্যাচ হবে ইডেনে। দিন রাতের ম্যাচ হবে সেটা।” এবারের প্রতিযোগিতায় ১০টি দল খেলবে বলে জানিয়েছে সিএবি। নকআউট পদ্ধতিতে খেলা হবে।


You might also like!