Game

3 hours ago

IPL 2026: শনিবার আইপিএলের আর এক ম্যাচে এসআরএইচ মুখোমুখি সিএসকের

IPL 2026, SRH vs CSK
IPL 2026, SRH vs CSK

 

হায়দরাবাদ , ১৮ এপ্রিল : শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে সানরাইজার্স চতুর্থ স্থানে রয়েছে, অন্যদিকে চেন্নাই তাদের প্রথম তিনটি ম্যাচ হারের পর টানা দুটি জয় পেয়ে অষ্টম স্থানে উঠে এসেছে। ২০২৫ মরসুমে এই দুই দলের একমাত্র সাক্ষাতে এসআরএইচ পাঁচ উইকেটে সিএসকে-কে হারিয়েছিল।

আইপিএলে দুই দলের মুখোমুখি রেকর্ড:

**খেলা ম্যাচের সংখ্যা: ২১টি

**সিএসকে জিতেছে: ১৫টি

**এসআরএইচ জিতেছে: ৭টি।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের আইপিএল ম্যাচটি সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হবে। ম্যাচের টস হবে সন্ধ্যা ৭:০০ টায়।

You might also like!