Game

3 years ago

Ticket sell to start tomorrow: আগামীকাল থেকে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, রয়েছে কিছু প্রক্রিয়া

ODI World Cup ticket sale starts from tomorrow, there are some procedures
ODI World Cup ticket sale starts from tomorrow, there are some procedures

 

কলকাতা, ২৪ আগস্ট : আগামী ৫ অক্টোবরে পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের। আগামীকাল ২৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার অনলাইনে কিছুটা ভিন্ন প্রক্রিয়ায় টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আইসিসি ও আয়োজক বিসিসিআই। বিশ্বকাপের টিকিট পেতে গেলে প্রথমে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যারা অফিসিয়াল সাইটে নথিভুক্ত করবেন, তারাই অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনতে পারবেন। এই লিংকে https://www.cricketworldcup.com/register গিয়ে টিকিট কাটতে পারা যাবে।

আই সিসি আগেই জানিয়ে দিয়েছে কোন ম্যাচের টিকিট কোন দিন পাওয়া যাবে। ভারতের ম্যাচ ছাড়া অন্যান্য দেশের সব ম্যাচের টিকিট বিক্রি হবে ২৫ আগস্ট অর্থাৎ আগামী কাল থেকে। আর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট টিকিট বিক্রির জন্য নির্ধারিত হয়েছে ১৫ সেপ্টেম্বর। ভারতের গ্রুপ পর্বের যে ৯টি ম্যাচ, এই টিকিটগুলো ৫ দিনে বিক্রি করা হবে। এদিকে, ম্যাচের টিকিট অনলাইনে বুক করা হয়ে গেলেও মাঠে ঢুকতে যাওয়ার আগে স্টেডিয়ামের বুথ থেকে কাগজে ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। ফিজিক্যাল টিকিট কাটা বাধ্যতামূলক।


You might also like!