Game

3 years ago

Novak Djokovic : নতুন বিশ্বরেকর্ডের সামনে জোকোভিচ

Novak  Djokovic
Novak Djokovic

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন এক বিশ্বরেকর্ডের অপেক্ষায় রয়েছেন জোকোভিচ। রজার ফেডেরার বা রাফায়েল নাদাল নন, জোকোভিচ ভাঙতে পরেন এক মহিলা টেনিস তারকার রেকর্ড। আর মাত্র ৭টা দিন যদি এটিপি ক্রমতালিকায়  শীর্ষ স্থান ধরে রাখতে পারেন, তবেই  নতুন বিশ্বরেকর্ড গড়বেন এই সার্বিয়ান তারকা।  

উল্লেখ্য, মোট ৩৭৭ সপ্তাহ বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন গ্রাফ। সেটাই বিশ্বরেকর্ড। সোমবার এটিপি নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতেও শীর্ষ স্থান ধরে রেখেছেন জোকার। এই নিয়ে তিনিও মোট ৩৭৭ সপ্তাহ বিশ্বের এক নম্বরে থাকলেন। ছুঁয়ে ফেললেন গ্রাফের বিশ্বরেকর্ড। আর এক সপ্তাহ এক নম্বরে থাকলেও জোকোভিচ গড়বেন নতুন বিশ্বরেকর্ড।প্রসঙ্গত, গত মাসে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়ে সপ্তম বার বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের জায়গা দখল করেছেন ৩৫ বছরের জোকোভিচ। 

২০২২ সালে কোভিড টিকা না নেওয়ার জন্য অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি জোকার। এ বছর মেলবোর্নের কোর্টে নেমেই আবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এ বার নিয়ে মোট ১০ বার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হয়েছেন জোকোভিচ। 


You might also like!