Game

3 years ago

Neymar:মুম্বই সিটির সঙ্গে খেলতে নেইমারের আল হিলাল আসতে পারে ভারতে, স্বপ্ন দেখছেন ফুটবলপ্রেমীরা

Neymar
Neymar

 

মুম্বই : কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যে ড্র  অনুষ্ঠিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে ওয়েস্ট জোন গ্রুপ ডি-তে সৌদির আল হিলাল, ইরানের ক্লাব এফসি মাজানদারান এবং উজবেকিস্তানের ক্লাব পিএফসি নামানগানের সঙ্গে রয়েছে ভারতের মুম্বই সিটি। অর্থাৎ মুম্বাই সিটি ও আল হিলাল একই গ্রুপ-এ পড়েছে। সুতরাং আল হিলালকে ভারতে খেলতে আসতে হতে পারে।

আর তাই যদি হয় তাহলে আল হিলালের হয়ে খেলতে ভারতে আসতে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই হোম ম্যাচগুলি খেলবে পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে। ভারতীয় ফুটবলপ্রেমীরা তাই স্বপ্ন দেখছেন, দেশের মাটিতে চোখের সামনে নেইমারের খেলা দেখার। তবে তা কতটা সম্ভব এখনই বলা যাচ্ছে না।


You might also like!