Game

3 years ago

World Test Championship : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন রোহিত, বিরাটরা

India reached to WTC final
India reached to WTC final

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমদাবাদ টেস্টের মধ্যাহ্নভোজ হতেই ভারতীয় শিবিরে এল খুশির খবর! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল ভারত।প্রসঙ্গত, আমদাবাদে টেস্ট জিতলে ভারতকে অন্য কোনও ম্যাচের দিকে তাকাতে হত না। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হত শ্রীলঙ্কার দিকে। তারা নিউ জিল্যান্ডের মাটিতে টেস্ট খেলছে। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে সেই সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ জিততে হত। তা হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলত শ্রীলঙ্কা। কিন্তু ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে নিউ জিল্যান্ডকে হারাতে পারল না তারা। তাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে ভারত। 

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৫৫ রান করে। একটা সময় নিউ জিল্যান্ডের প্রথম ইনিংসে ১৫১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। সেই সময় শ্রীলঙ্কার কাছে সুযোগ ছিল উইলিয়ামসনদের চাপে ফেলার। কিন্তু সেখান থেকেই কিউয়িরা ১৮ রানের লিড নিয়ে নেয়। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৩০২ রান করে। অ্যাঞ্জেলো ম্যাথুজ ১১৫ রান করেন। নিউ জ়িল্যান্ডের সামনে ২৮৫ রানের লক্ষ্য দেন তাঁরা। টেস্টের শেষ দিনে নিউ জিল্যান্ড সেই রান তাড়া করতে নেমে প্রায় পৌঁছে গিয়েছিল। উইলিয়ামসন শতরান করে নিউ জিল্যান্ডকে ম্যাচ জেতান।  

উল্লেখ্য, আমদাবাদে এখনও সারা দিনের খেলা বাকি। সেখানে টেস্ট ড্র হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়াকে দ্রুত আউট করতে পারলে ভারত জিততেও পারে। 

You might also like!