
বার্সিলোনা, ৯ জুলাই : যুব কোপা আমেরিকায় নজর কেড়েছিলেন ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার ভিতর রকি। এরপর থেকে অ্যাথলেটিকো পারানেন্সের এই ১৮ বছর বয়সী তারকা ব্রাজিলের ঘরোয়া ফুটবলে আলোড়ন তুলেছেন। খ্যাতিও পেয়েছেন ‘নতুন রোনাল্ডো’ নামে। এরপর দলবদলের বাজারে ‘নতুন রোনাল্ডো’-কে নিয়ে টানাটানি পড়েছে ক্লাবগুলোর। তবে সব ক্লাবকে টেক্কা দিল বার্সেলোনা।
রকি চুক্তিবদ্ধ হচ্ছেন বার্সার সঙ্গে। বার্সেলোনার কাছে তাকে বেচতে সম্মত হয়েছে অ্যাথলেটিক পারানেন্স। ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই তরুণ তুর্কিকে দলে ভেড়াচ্ছে বার্সেলোনা। ছয় বছরের চুক্তিতে ২০২৪ সালের জানুয়ারিতে বার্সেলোনায় যোগ দিতে চলেছেন রকি। দুই ক্লাবের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
