Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Paris olympics : অলিম্পিক ফুটবল: মিশরকে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জ পদক জিতল মরক্কো

Morocco won medal (symbolic picture)
Morocco won medal (symbolic picture)

 

প্যারিস, ১০ আগস্ট : অলিম্পিক ফুটবলে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মিশরকে হারিয়ে ব্রোঞ্জ পদক পেল মরক্কো।অলিম্পিক ফুটবলের এই প্রথম পদক পেল দেশটি! ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে মিশরকে পাত্তাই দেয়নি মরক্কো। একপেশে লড়াইয়ে মিশরকে তারা হারাল ৬-০ গোলে। অলিম্পিকে এই সাফল্যের পর হাকিমি এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। তবে অলিম্পিকে ভালো খেলে সোনা জয় করতে না পারার আক্ষেপ রয়েছে তার। রিয়াল মাদ্রিদের এই প্রাক্তন ডিফেন্ডার বলেছেন, যেটা হয়নি সে নিয়ে ভেবে লাভ নেই। এই পদক জিতে আমরা গর্বিত। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং অনেক ত্যাগ স্বীকার করেছি। সোনার পদক জিততে চেয়েছিলাম আমরা, কিন্তু দূর্ভাগ্যজনকভাবে ফাইনালে উঠতে পারিনি। তবে এই সাফল্য আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করল।" অলিম্পিক ফুটবলে এই সাফল্যের পর মরক্কোর কোচ তারিক সেক্টিউইয়ের মনে হচ্ছে, মরক্কোর ফুটবল সঠিক পথে আছে এবং আমরা ভালো উন্নতি করছি। বিশ্বকাপে আমরা চতুর্থ হয়ে তা দেখিয়ে দিয়েছি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…