
সিডনি,৩ আগস্ট: আশরাফ হাকিমিদের পর এবারের বিশ্বকাপের নকআউটে পা রাখল মরক্কোর মহিলা দলও। ‘এইচ’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে শেষ ষোলোয় উঠেছে তারা, গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছে জার্মানি।
রানার্সআপ হওয়ার দৌড়ে বৃহস্পতিবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো। মরক্কো জেতায় ‘এইচ’ গ্রুপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করা জার্মানি ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। তিন ম্যাচ শেষে জার্মানদের পয়েন্ট ৪। ৬ পয়েন্ট করে আছে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া ও রানার্সআপ মরক্কোর।
