Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

East Bengal FC VS Mohun Bagan Super Giants: শনিবার আইএসএল ডার্বি ম্যাচে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি

East Bengal FC  VS  Mohun Bagan Super Giants
East Bengal FC VS Mohun Bagan Super Giants

 

কলকাতা, ১৭ অক্টোবর : শনিবার আইএসএল ডার্বি ম্যাচ। বাঙালির বড় ম্যাচ। মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। ১১ জানুয়ারি রয়েছে ফিরতি ডার্বি দুই প্রধানের।মোহনবাগান- মহামেডান প্রথম ডার্বি ম্যাচ খেলে নিয়েছে। সেই ম্যাচে মোহনবাগান মহামেডানকে তিন শূন্য গোলে হারিয়েছে। মহামেডান এবং মোহনবাগানের ফিরতি ম্যাচ রয়েছে ১ ফেব্রুয়ারি।

অন্যদিকে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একবারও আইএসএল-এ মহামেডানের মুখোমুখি হয়নি। তাদের প্রথম ম্যাচ রয়েছে ৯ নভেম্বর। এরপর ১৬ ফেব্রুয়ারি আরও একবার মুখোমুখি হবে দু’দল। ডার্বির সব ম্যাচই হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। খেলা হবে ৭:৩০ মিনিট থেকে।

আইএসএলে বাংলার ৩ প্রধানের শুরুটা খুব একটা ভালো নয়। ভালো না হলেও শেষ ম্যাচে মহামেডানকে হারিয়ে আইএসএলে ভালো জায়গায় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। লিগে ৪ নম্বরে রয়েছে তারা। ৪টে ম্যাচ খেলে দুটিতে জিতেছে, একটি ড্র এবং একটিতে হেরেছে। মোট পয়েন্ট ৭।

ইস্টবেঙ্গল এখনও একটা ম্যাচেও জয় পায়নি। ৪টে ম্যাচ খেলে চারটেতেই হেরেছে। শূন্য পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের শেষ স্থানটিতে আছে। ১৩টি দলের মধ্যে ইস্ট বেঙ্গলই একমাত্র দল যারা এখনও পয়েন্ট পায়নি।আর কলকাতা তিন প্রধানের আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ৪টি ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। তারা ১টি ম্যাচ জিতেছে, ১টি ড্র করেছে আর ২টিতে হেরেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…