Game

2 years ago

ICC WC 2023 : পুনের ম্যাচে নজরে যে সকল মাইলস্টোন

ICC WC 2023 Ban vs Ind (File picture)
ICC WC 2023 Ban vs Ind (File picture)

 

পুনে, ১৯ অক্টোবর : প্রথম তিন ম্যাচে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছেন রোহিত শর্মারা। চতুর্থ ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের মাটিতে ভারতীয় দলের বিরুদ্ধে কখনও জিততে পারেননি শাকিব আল হাসানেরা। এই তথ্য ভারতীয় শিবিরকে স্বস্তি দিতে পারে। পাশাপাশি রয়েছে অস্বস্তির কারণও। আজ ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা পুনেতে যে সব মাইলস্টোন গড়তে পারেন।

রোহিত শর্মা :রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রানের রেকর্ড পূর্ণ করা থেকে আর ১৪১ রান দূরে রয়েছেন।

বিরাট কোহলি:আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ২৬ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য বিরাট কোহলির দরকার ৭৭ রান। ওডিআইতে ১৫০ ক্যাচের মাইলস্টোন স্পর্শ করার জন্য কোহলির আর প্রয়োজন ২টি ক্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হওয়ার জন্য কোহলির প্রয়োজন ৩৫ রান। তা হলে তিনি শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকে টপকে যাবেন।

ঈশান কিষাণ:আজ ঈশান কিষাণ বাংলাদেশের বিরুদ্ধে একাদশে সুযোগ পেলে গড়তে পারেন এক রেকর্ড। ওডিআইতে হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য ঈশান কিষাণের প্রয়োজন আর ৬৭ রান।

শ্রেয়স আইয়ার:শ্রেয়স আইয়ারকে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করতে হলে তাকে ৪টি ছয় মারতে হবে।

মেহেদি হাসান মিরাজ: ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে খেলার রেকর্ড গড়ার মুখে রয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। এখনও পর্যন্ত হাসান মিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৯টি ম্যাচ খেলেছেন। এ ছাড়া ওডিআইতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করা থেকে ৬টি উইকেট দূরে রয়েছেন তিনি।

মুশফিকুর রহিম: ৫০ ওভারের ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলস্টোন স্পর্শ করতে হলে মুশফিকুর রহিমকে মারতে হবে ৩টি ছয়। 

নাজমুল হোসেন শান্ত: ওডিআইতে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর প্রয়োজন ২৬ রান।


You might also like!