Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

Lionel Messi:৩০ মিটার দূর থেকে গোল মেসির, ফাইনালে মায়ামি খেলা ডেস্ক

Lionel Messi
Lionel Messi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যুক্তরাষ্ট্রে লিওনেল মেসির গোল-উৎসব চলছেই।  আজ ভোরে লিগস কাপের সেমিফাইনালেও গোল পেয়েছেন আর্জেন্টিনারা বিশ্বকাপজয়ী অধিনায়ক। পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর ইন্টার মায়ামির হয়ে খেলা ছয় ম্যাচেই গোল পেলেন মেসি। জয়যাত্রা চলছে তাঁর দলেরও। ফিলাডেলফিয়া ইউনিয়নকে তাদেরই মাঠ সুবারু পার্কে ৪-১ গোলে হারিয়েই ফাইনালে উঠে গেছে মেসির মায়ামি।  ফাইনালে মেক্সিকোর মন্তেরেই অথবা যুক্তরাষ্ট্রের ন্যাশভিল এসসির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি।মেসিরা জয় নিশ্চিত করে ফেলেন প্রথমার্ধেই। হোসেফ মার্তিনেজ, মেসি ও জর্দি আলবার গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধটা শেষ করে মায়ামি। ৮৪ মিনিটে দাভিদ রুইজ করেছেন চতুর্থ গোলটি। এর আগে ফিলাডেলফিয়ার আলেহান্দ্রে বেদোয়া একটি গোল করে ব্যবধান কমিয়েছিলেন।

বরাবরের মতো আজও ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় মায়ামি। তৃতীয় মিনিটে ভেনেজুয়েলান ফরোয়ার্ড মার্তিনেজ এগিয়ে দেন মেসিদের। লিগস কাপে এ নিয়ে পাঁচ ম্যাচে প্রথম ১৫ মিনিটের মধ্যেই গোল করল মায়ামি।

মেসি ব্যবধানটা দ্বিগুণ করেন ২০ মিনিটে। মায়ামির জার্সিতে নবম গোলটি মেসি করেছেন ৩০ মিটার দূর থেকে মাটি কামড়ানো এক শটে। বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি ফিলাডেলফিয়া গোলরক্ষক। ইএসপিএন জানাচ্ছে মেসি ক্যারিয়ারে এর চেয়ে বেশি দূরত্ব থেকে মাত্র একটি গোলই করেছেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে সাবেক বার্সা তারকা আলবা গোল করে জয় প্রায় নিশ্চিত করে দেন মায়ামির। এবারের মৌসুমে ঘরের মাঠে ফিলাডেলফিয়ার এটাই প্রথম হার।

মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে ৬ ম্যাচে ২১ গোল করল মায়ামি। অথচ মেসি যোগ দেওয়ার আগে মেজর লিগ সকারের ২২ ম্যাচে মাত্র ২২টি গোল করতে পেরেছিল দলটি।

You might also like!