Game

2 years ago

Messi's debut match: মেসির অভিষেক ম্যাচের টিকিটের দামে 'আগুন'!

Lionel Messi (File Picture)
Lionel Messi (File Picture)

 

মায়ামি, ২৩ জুন : আগামী ২১ জুলাই ডিভিআর পিএনকে স্টেডিয়ামে লিগস কাপে মেক্সিকান দল ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হতে পারে মেসির। এরপরই এই ম্যাচের টিকিটের দামে যেন আগুন লেগেছে! যে টিকিটের দাম ছিল ২৯ ডলার (৩১৩৩ টাকা), সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৩২৯ ডলার (৩৫৪৫৪ টাকা)। নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক এই তথ্য জানিয়েছে।

অনলাইনে রিসেল প্ল্যাটফর্ম ‘ভিভিড সিটস’–এর তথ্য বলছে, মায়ামিতে মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিট তাঁর ঘোষণার পর ৪০ ডলার থেকে বেড়ে ৫০০ ডলার হয়েছিল। এখন সেই টিকিটই ১১০০ ডলারের নিচে পাওয়া যাচ্ছে না! ভারতীয় মুদ্রায় এই টিকিটের দাম প্রায় ১ লাখ ১৮ হাজার ২৫৩ টাকা। অনলাইনে টিকিট বিক্রির আরেকটি প্ল্যাটফর্ম সিটগিক জানিয়েছে, গত বুধবার সকালে মায়ামির এই ম্যাচের টিকিট সর্বনিম্ন ১০৬০ ডলারে বিক্রি হয়েছে। টিকিট বিক্রির আরেকটি প্ল্যাটফর্ম গেম টাইম জানিয়েছে, তাদের সাইটে এই ম্যাচের টিকিট সর্বনিম্ন ১০৩০ ডলারে বিক্রি হয়েছে।


You might also like!