Breaking News

 

Game

2 years ago

Lionel Messi:মেসির অভিষেক হতে পারে আর্সেনালের বিপক্ষে

Lionel Messi
Lionel Messi

 

যুক্তরাষ্ট্র, ১৮ জুন : আনুষ্ঠানিক চুক্তি না হওয়া পর্যন্ত মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলতে পারছেন না এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে লিগে খেলার আগেই যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে অভিষেক হতে পারে তাঁর।

শোনা যাচ্ছে, প্রাক্‌-মরশুমে প্রস্তুতির জন্য মেজর লিগ সকার কর্তৃপক্ষ ইংল্যান্ডের ক্লাব আর্সেনালের সঙ্গে একটা প্রদর্শনী ম্যাচের আয়োজন করার কথা ভাবছে। আর সেই ম্যাচেই মেসিকে খেলাতে চায় তারা। চাই মেজর লিগ সকারের তারকাদের নিয়ে গড়া এমএলএস অল স্টারসের হয়ে খেলতে পারেন মেসি।

ওয়াশিংটন ডিসির অডি ফিল্ডে ম্যাচটি হবে ২০ জুলাই। এমএলএস অল স্টারসের হয়ে মেসি খেললে কোচ হিসেবে পাবেন ওয়েন রুনিকে।তবে আর্সেনালের বিপক্ষে মেসি যদি নাও খেলেন, তাহলেও যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক হতে দীর্ঘ অপেক্ষা করতে হবে না তাঁকে। ২১ জুলাইয়েই যে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ আছে ইন্টার মায়ামির।


You might also like!