Game

3 years ago

Messi vs Ronaldo : মেসি বনাম রোনাল্ডো মহারণে জিতলেন এলএম১০, ম্যাচ সেরা সিআর৭

Lionel Messi- Cristiano Ronaldo
Lionel Messi- Cristiano Ronaldo

 

রিয়াধ, ২০ জানুয়ারি  : রিয়াধে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । সৌদি আরবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর জমজমাট লড়াইয়ের সাক্ষী রইল গোটা বিশ্ব। সৌদি আরবের দুই ক্লাব আল নাস্‌র ও আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া দল রিয়াদ অল স্টার্স একাদশের ৫-৪ ব্যবধানে জয়লাভ করে পিএসজি।

ম্যাচটা ফ্রেন্ডলি। কিন্তু তাতে কী! প্রতিপক্ষ দলে যে রয়েছেন বিশ্বজয়ী লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপেরা। পিএসজির ত্রিফলা বিরুদ্ধে রিয়াধ অল স্টার একদাশের একমাত্র মহাতারকা তিনি। তিনি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । জবাব দিলেন সিআর সেভেন। দীর্ঘদিন পর বিশ্ব ফুটবলের দুই মহানায়ক পরস্পরের বিরুদ্ধে মহারণে নেমেছিলেন। কিন্তু আর্জেন্টিনার মহাতারকাকে টেক্কা দিয়ে গিয়ে গেলেন পর্তুগালের মহাতারকা। দেখালেন উপযুক্ত প্রতিপক্ষের সামনে তিনি এখনও জ্বলে উঠতে পারেন। দাবানল হয়ে একক উত্তাপে পুড়িয়ে দিতে পারেন প্রতিপক্ষকে। ম‌্যাচটা ফ্রেন্ডলি। কিন্তু থাকল তীব্র উত্তেজনা। লাল কার্ড। পেনাল্টি। উত্তেজনা। উন্মাদনা। সবকিছু। পিএসজি ৫-৪ গোলে জিতল। জিতলেন মেসি। কিন্তু হৃদয় জিতলেন রোনাল্ডো । তিনিই ম‌্যাচের সেরা।

তিন মিনিটে নেইমারের পাস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন মেসি। প্রতিপক্ষ শক্তিশালী। তবু চেষ্টা করে যাচ্ছিলেন রোনাল্ডো। ৩১ মিনিটে পিএসজির গোলরক্ষক নাভাসের সঙ্গে সংঘর্ষে বক্সে পড়ে যান রোনাল্ডো। পেনাল্টি থেকে নাভাসকে বোকা বানিয়ে গোল করেন রোনাল্ডো। পিএসজির বের্নাট বিশ্রি ফাউল করে লাল কার্ড দেখেন। ৪৩ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন মারকিউনোহস। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। পালটা আক্রমণে অল স্টারের হয়ে গোল করেন রোনাল্ডো। ম্যাচের ফল একসময় ৩-৩ হয়। এমবাপে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন। ৬১ মিনিটে মেসি-রোনাল্ডো-নেমার-এমবাপেরা উঠে যান। পরে পিএসজি আরও দুটি গোল করে। অল স্টার করে একটি। পিএসজি জিতলেও রোনাল্ডো ফের প্রমাণ করলেন তিনি এখনও সূর্যের মত উজ্জ্বল।

You might also like!