Game

3 years ago

FIFA Best Player of the Year: ফিফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-এমবাপে-বেনজেমা

FIFA Best Player of the Year
FIFA Best Player of the Year

 

জুরিখ, ১১ ফেব্রুয়ারি: ফিফার বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই করে নিয়েছেন বিশ্বকাপজয়ী আজেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, গোল্ডেন বুট জয়ী ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে ও চ্যাম্পিয়ান্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদের অধিনায়ক তথা ফরাসি ফুটবলার করিম বেনজেমা। আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ বিজয়ীর নাম ঘোষণা করবে ফিফা। তার আগে বর্ষসেরার লড়াইয়ে থাকা তিন ফুটবলারের নাম প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। শুক্রবার রাতে ২০২২ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার অ্যাওয়ার্ড’-এর জন্য এই তিন ফুটবলারের নাম প্রকাশ করে ফিফা ।

২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিচার করে প্রথমে ১৪ জন খেলোয়াড়কে মনোনীত করেছিল ফিফা। পুরুষ ফুটবল জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিকদের পাশাপাশি সংস্থার দেওয়া ওয়েবসাইটে ফুটবলপ্রেমীদের ভোটের ভিত্তিতেই বর্ষসেরার লড়াইয়ের মূল তিন প্রতিদ্বন্দ্বীকে বেছে নিয়েছে ফিফা। তালিকায় নাম রয়েছে ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর মূল কারিগর লিওনেল মেসির। পাশাপাশি কাতার বিশ্বকাপের ফাইনালে অবিস্মরণীয় হ্যাটট্রিক করা ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে রয়েছেন। চোটের জন্য বিশ্বকাপ না খেলতে পারলেও ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যাম্স করা রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাও ঠাঁই করে নিয়েছেন সেরা তিনের তালিকায়।

ফিফার বর্ষসেরা হওয়ার লড়াইয়ে যে তিন তারকা রয়েছেন তার মধ্যে লিওনেল মেসি ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত, ৬ বছরে ৫ বার বর্ষসেরা পুরস্কারের দৌড়ে প্রথম তিনে ছিলেন। যদিও ২০১৯ সালে তিনি বর্ষসেরার খেতাব পেয়েছিলেন। তিনবার দ্বিতীয় স্থান ও একবার তৃতীয়স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে।

You might also like!