Game

1 hour ago

FIH Hockey World Cup 2026: পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৬, পেনাল্টি শুটআউটে বেলজিয়ামের কাছে হেরে অষ্টম স্থানে শেষ করল ভারত

India loses to Belgium on penalties
India loses to Belgium on penalties

 

কলকাতা, ২৯ আগস্ট : নেদারল্যান্ডসের ওয়াভরে শুক্রবার রাতে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল সহ-আয়োজক বেলজিয়ামের মুখোমুখি হয়ে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শেষ করেছে। পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে ভারতকে পরাজিত করে বেলজিয়াম সপ্তম স্থান দখল করেছে, অপরদিকে এফআইএইচ পুরুষদের বিশ্বকাপে ভারত অষ্টম স্থানে শেষ করেছে। নির্ধারিত সময়ে ফলাফল ছিল ৩-৩। ভারতের হয়ে গোল গুলি করেন অভিষেক, হরমনপ্রীত সিং দুটি। বেলজিয়ামের হয়ে গোল তিনটি করেন রোমান ডুভেকোট, নিকোলাস ডি ও কারপেল। ভারত শেষ মুহূর্তে গোল করে ম্যাচটি শুটআউটে নিয়ে গেলেও, শুটআউটে বেলজিয়ামের গোলরক্ষক ভিনসেন্ট ভ্যানাশের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে হেরে যায়।

You might also like!