Game

1 hour ago

Champions League: ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার আশা উজ্জ্বল করল ম্যান ইউনাইটেড

Man United boost Champions League hopes with win over Brentford
Man United boost Champions League hopes with win over Brentford

 

ম্যানচেস্টার, ২৮ এপ্রিল : সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ এক জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা আরও উজ্জ্বল করল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডকে তারা ২-১ গোলে হারিয়েছে। ম্যাচের ১১ মিনিটেই ফুটবল খেলে এগিয়ে যায় স্বাগতিকরা। ব্রুনো ফার্নান্দেজের কর্নার থেকে হ্যারি ম্যাগুয়েরের হেড ফিরে এলে তা জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো।

গোল খাওয়ার পর ঘুরে দাঁড়ায় ব্রেন্টফোর্ড। কিন্তু একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। অবশ্য ইউনাইটেড গোলরক্ষক সেনে ল্যামেন্স দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে বাঁচান। প্রথমার্ধের ৪৩ মিনিটে ব্রেন্টফোর্ডের ডিফেন্সের ভুলে গোল করে বেঞ্জামিন শেশকো দলকে ২-০তে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে ব্রেন্টফোর্ড আক্রমণ চালায়। শেষ পর্যন্ত গোলের দেখা পায় ৮৭ মিনিটে। দূরপাল্লার এক শটে গোল করে ব্যবধান কমান ম্যাথিয়াস ইয়েনসেন।এরপর আক্রমণ চালিয়েও আর সমতা ফেরাতে পারেনি ব্রেন্টফোর্ড। জয় নিয়ে মাঠ থেকে ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে নবম স্থানেই রয়েছে ব্রেন্টফোর্ড।

You might also like!