Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Game

3 years ago

Male Indian hockey team in final : কমনওয়েলথ গেমস: দক্ষিণ আফ্রিকাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে ভারতীয় পুরুষ হকি দল

Male Indian hockey team in final
Male Indian hockey team in final

 

বার্মিংহাম, ৭ আগস্ট : শনিবার গভীর রাতে বার্মিংহামে সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩-২ গোলে হারিয়ে ভারতীয় পুরুষ হকি দল কমনওয়েলথ গেমস ২০২২-এর ফাইনালে প্রবেশ করল।

ভারতের হয়ে গোল করেন অভিষেক (২০), মনদীপ সিং (২৮), এবং জুগরাজ সিং (৫৮)। দক্ষিণ আফ্রিকার হয়ে গোল করেন রায়ান জুলিয়াস (৩৩) ও মুস্তাফা কাসিম (৫৯)। এই জয়ের সঙ্গে ভারত ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। সোমবার সোনার পদকের লড়াইয়ে নামবে।

আক্রমণাত্মকভাবে ম্যাচ শুরু করে ভারত। ম্যাচের প্রথম গোলটি আসে ২০ মিনিটে। অভিষেক বৃত্তের প্রান্ত থেকে একটি চমকপ্রদ রিভার্স হিটে গোল করে ভারতকে ১-০তে এগিয়ে দেয়। ম্যাচের ২৮তম মিনিটে মনদীপ সিং দক্ষিণ আফ্রিকার গোলরক্ষককে সামনে থেকে জালে বলে ঢুকিয়ে ভারতকে ২-০ তে এগিয়ে দেন। ভারত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল হাফটাইমে।

ম্যাচের ৩৩তম মিনিটে রায়ান জুলিয়াস পেনাল্টি থেকে দক্ষিণ আফ্রিকার খাতা খুললে স্কোর ২-১ হয়। আগামীকাল ৮ আগস্ট ফাইনাল ম্যাচ খেলবে ভারতীয় দল।


You might also like!