Breaking News
 
Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল? Goa night club fire: গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫

 

Game

1 month ago

Lionel Messi: আমেরিকা বিজনেস ফোরামে লিওনেল মেসির হাতে তুলে দেওয়া হল মায়ামি শহরের চাবি

Lionel Messi
Lionel Messi

 

মায়ামি, ৬ নভেম্বর : এই শহর ভালোবাসায় আলিঙ্গন করে বিশেষ উপহারে রাঙাল ফুটবলের মহানায়ককে। লিওনেল মেসির হাতে তুলে দেওয়া হল মায়ামি শহরের চাবি। মায়ামিতে বুধবার আমেরিকা বিজনেস ফোরামে এই সম্মাননা জানানো হয় অসংখ্য রেকর্ডের নায়ক কিংবদন্তি মেসিকে। মেসির হাতে প্রতীকী চাবি তুলে দেওয়ার পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান শহরের মেয়র ফান্সিস সুয়ারেস। “আমাদের এই মহান শহর, এই দেশ ও বিশ্ব ফুটবলের জন্য আপনি যা করেছেন তাঁর জন্য আপনাকে ধন্যবাদ। তাই এই চাবি আপনাকে দেওয়ার ইচ্ছে ছিল আমার। সেই ইচ্ছা পূর্ণ হল আমার।” ইন্টার মায়ামির সত্বাধিকারীদের একজন হোর্হে মাস বলেন,“আমাদের ইন্টার মায়ামির অধিনায়কের জন্য আমার কিছু বলার ছিল। এই শহরের পক্ষ থেকে এটি ছোট্ট এক উপহার, যেখানে মিশে আছে আমাদের হৃদয়।”

You might also like!